সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যাফিলিয়েট নিয়মাবলী

এই নিয়মগুলো Bselly মার্কেটপ্লেসের প্রোডাক্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য প্রযোজ্য। লিংক শেয়ার বা কমিশন গ্রহণ করলে আপনি এই শর্তে সম্মত হচ্ছেন।

১. কে অ্যাফিলিয়েট হতে পারবে

  • সক্রিয় ইউজার বা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট থাকতে হবে।
  • অ্যাডমিন প্রোগ্রাম চালু রাখলেই কমিশন প্রযোজ্য হবে।
  • বন্ধ বা স্থগিত অ্যাকাউন্টের কোড কাজ করবে না।

২. কমিশন পাবেন না যেসব ক্ষেত্রে

  • আপনি নিজের স্টোরের প্রোডাক্ট বিক্রি করলে।
  • আপনি নিজেই নিজের লিংক দিয়ে কিনলে।
  • অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাডমিন বন্ধ রাখলে।
  • কমিশনের হার শূন্য হলে।

৩. লিংক ও ক্লিক

ক্রেতা আপনার লিংকে ক্লিক করলে কোডটি সর্বোচ্চ ৭ দিন রাখা হয়। এই সময়ের পরে কিনলে কমিশন যাবে না, যদি না আবার আপনার লিংকে ক্লিক করা হয়। একই ক্রেতা অন্য কারও লিংকে পরে ক্লিক করলে কমিশন সেই শেষ ক্লিকের কোডে যাবে।

৪. নিষিদ্ধ আচরণ

  • ভুয়া অর্ডার, নিজের একাধিক অ্যাকাউন্ট বা জবরদস্তি ক্লিক।
  • বিভ্রান্তিকর বিজ্ঞাপন, স্প্যাম বা নিষিদ্ধ পণ্য প্রচার।
  • অন্যের কোড চুরি বা লিংক বদলিয়ে কমিশন নেওয়া।

এমন আচরণ ধরা পড়লে কমিশন বাতিল, অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ী বন্ধ করা হতে পারে।

৫. সেলার ও প্ল্যাটফর্ম

কমিশন সেলারের ওয়ালেট থেকে কাটা হয়। সেলারের পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে ক্রেতা অর্ডার দিতে পারবে না — এতে অ্যাফিলিয়েটের দোষ নয়, তবে সেই অর্ডারে কমিশন তৈরি হবে না।

৬. পরিবর্তন

অ্যাডমিন যেকোনো সময় হার, নিয়ম বা প্রোগ্রাম পরিবর্তন বা বন্ধ করতে পারে। নতুন অর্ডারে তখনকার সেটিং প্রযোজ্য হবে। বিস্তারিত: কমিশন ও পেমেন্ট এবং সেবার শর্তাবলী। যোগাযোগ: support@bselly.com